ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডঃশহিদুল্লাহ হল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় শেখ লামিয়া(১৩) নামের এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতে বাবা মোঃআনোয়ার হোসেন জানান, স্থানীয়একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত।পারিবারিক বিষয় নিয়ে বাবা মায়ের বকাঝকায় অভিমানে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার জুটি মুকসুদপুর এলাকার বাসিন্দা।বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডঃ শহিদুল্লাহ হলের স্টাফ কোয়র্টারে থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.