রাজধানীর মুগদা হসপিটালের সামনে রাস্তা পারাপারের সময় দুইবাসে চাঁপা পড়ে মোঃ আতিকুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে বারোটার দিকে মৃত ঘোষণা করে।
নিহত ছেলে তাসিন আহমেদ জানান,আমার বাবা সকালের দিকে মুগদা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার বাবাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুরএলাকার মৃত আব্দুল রহমানের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.