উত্তরা প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিস্ফোরণের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ক্রিটিকাল ৮,সিভিআর ১৩ ও ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রয়েছে ২৩ জন।জাতীয় বার্ন ইনস্টিটিউটে মোট ভর্তি রয়েছেন ৪৪ জন।
বুধবার(২৩ জুলাই) বিকেলের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, বোর্ড মিটিং করে বৈঠকের মাধ্যমে আহতদের নতুন করে
ক্যাটাগরি করা হয়েছে।দগ্ধদের এই মুহূর্তে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই, বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।তাদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থা ৮ গুরুতর অবস্থা ১৩ ও ২৩ জনের মধ্যবর্তী পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন।
সিংগাপুরে বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদে চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ,পরামর্শ ও প্রয়োজনে তারা সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশও নিতে পারেন। আমাদের চিকিৎসার সাথে তারা একমত তবে,কিছু কিছু ক্ষেতে তারা পরামর্শ দেবেন।তারা কতদিন থাকবেন সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তারা যতদিন চান যুক্ত থাকতে পারেন।
তিনি জানান,ভালো খারাপ সংবাদ খুব দ্রুত ছড়িয়ে পরে।তাই ইন্টারমিডিয়েট ক্যাকাগরি পেশেন্টদে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আমেরিকা, চায়না,ভারতসহ বিভিন্ন দেশ আহতদের চিকিৎসা ক্ষেত্রে সহায়তার দিতে চাচ্ছে।চিকিৎসার ক্ষেত্রে সকল পরামর্শ গ্রহণ করা হবে।প্রতিটি রুগী নিয়ে আলাদা আলোচনা হচ্ছে সিংগাপুরে চিকিৎসক আমাদের ট্রিটমেন্টের সঙ্গে একমত,তবে কিছু কিছু জায়গায় পরামর্শ দিয়েছেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.