উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাহতাব ভূঁইয়াব (১৪) জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ)১১ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা৫০ মি: মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১১ নম্বর দুপুরের দিকে তার মৃত্যু হয়।সোমবার(২১ জুলাই) দুপুরে দিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।
নিহতে বাবা মিজানুর রহমান ভূঁইয়া জানান, আমার ছেলে উত্তরার মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী, আগুনে দগ্ধ শরীর নিয়ে যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছটফট করছিল মাহতাব,তখন তার বাবা হয়ে অসহায়ের মতো পাশে দাঁড়িয়ে শুধু ছেলের নিঃশ্বাস গোনার চেষ্টা করছিলেন। সেই নিঃশ্বাস অবশেষে থেমে গেল চিরতরে।
তিনি জানান,মাহতাব ছিল আমাদের ১মাত্র সন্তান।আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার ১১ নম্বর রাজামেহার ইউনিয়নের।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) ১১নং বেডে দুপুর একটা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তার শরীরে ৮৫ শতাংশ ছিল, এ পর্যন্ত জাতীয় বার্নে ১জনের মৃত্যু হল ও ঢাকা মেডিকেলে একজনের এই নিয়ে ১৩ জনের মৃত্যু হলো।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.