উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ মাহিয়া (১৫) নামের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(icu) তার মৃত্যু হয়।সোমবার(২১ জুলাই) দুপুরে দিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে ৫০ শতাংশ ছিল, এ পর্যন্ত জাতীয় বার্নে ১জনের মৃত্যু হল ও ঢাকা মেডিকেলে একজনের এই নিয়ে ১৪জনের মৃত্যু হলো।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.