উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাকিন (১৪) নামের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুপুর একটা পাঁচ মিনিটে দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহত মাকিনের বাবা মোহাম্মদ হোসাইন জানান,আমার ছেলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল,আমরা এখন আমার ছেলেকে গোসলে জন্যে ঢাকা মেডিকেলের মর্গের গোসলের জন্য নিব,পরে ওইখান থেকে গোসলে পরে আমাদের বাসা গাজীপুরের গাছা এলাকায় জানাযার পরে দাফন করা হবে। আমার দুই ছেলে আব্দুল মোনায়েম মাহাদি ও আমার ছোট ছেলে মাকিন।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, মাকিন নামের আরো একজন মারা গিয়েছে তার শরীরে ৭০শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে জাতীয় বার্নে১৫ জনের মৃত্যুর হল ও ঢাকা মেডিকেলে একজনে মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু ১৬ জনে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.