কুমিল্লার তিতাসে থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারিকে আটক করা হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ'র নেতৃত্বে সঙ্গীয় অফিসার
ফোর্স
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুরস্থ জোয়ারদারের পরিত্যক্ত বাড়িতে জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে নগদ ৩৪০০ শত টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৫ জুয়ারিকে আটক করেছে তিতাস থানা পুলিশ। আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান - তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহিদ উল্যাহ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.