যশোর জেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক, সদস্যসচিবসহ উপজেলা পর্যায়ের ২৫ জন শীর্ষ নেতা একযোগে পদত্যাগের পর তাদের বিদায় জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। তাদের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটিতে মকবুল হোসেনকে আহ্বায়ক এবং খবির গাজীকে সদস্যসচিব করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহমুদ আলম।
গত ১৯ জুন (শুক্রবার) রাতে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির ২৫ শীর্ষ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ‘জাতীয় পার্টির ভেতরে বর্তমানে কোনও সাংগঠনিক শৃঙ্খলা নেই। ঊর্ধ্বতন নেতৃবৃন্দের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কার্যকলাপের কারণে দলটি দেশ ও জনগণের জন্য বর্তমান কিংবা ভবিষ্যতে কোনও কল্যাণ বয়ে আনতে পারবে না।’
পদত্যাগকারী নেতারা হলেন- জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্যসচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, মনিরামপুর উপজেলা সভাপতি এম এ হালিম, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি জি এম হাসান,
শার্শা উপজেলা সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর সদর উপজেলা সভাপতি শফিয়ার রহমান, সহসভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক ইমন হোসেন লাল্টু, জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন লাভলু, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গনি সরকার, মাস্টার ফিরোজ, মনিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিল্লাল হোসেন, সদস্য সাইফুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মনিরামপুর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.