কুমিল্লার তিতাস উপজেলার ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার সকালে বিদ্যালয়ে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিদ্যালয়ের একাডেমিক সাফল্য, শৃঙ্খলা এবং পাঠদানের মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও আয়কর আইনজীবী মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া।সিনিয়র শিক্ষক রেজাউল করিমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন,সাবেক অভিভাবক সদস্য হাজী মো. মোহসীন খান, বিশিষ্ট সমাজসেবক সেলিম সিকদার,ফুল কুড়ি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল আজিজ, কামরুজ্জামান টুটুল, মো. সজিবুর রহমান, সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দাস, মো. বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম,ছাদেকুর রহমান, মো. আলাউদ্দিন,
মোমেনা বেগম, শামীমা আক্তার,তানজিনা আক্তার রুমি,সাইফুল্লাহ প্রমুখ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.