নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ডাচ বাংলার সামনে মাটির ভর্তি ড্রামট্রাকের চাপায় মোটরবাইক আরোহী মোঃ ফেরদৌস (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা বেলা সোয়া তিনটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাইফুল ইসলাম ভুট্টো জানান, অনুমান সাড়ে বারোটার দিকে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড ডাচ-বাংলার সামনে নিহত ফেরদৌস মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি মাটির ড্রামট্রাক মটরবাইক কে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমরা তার কাছেথাকা ভোটার আইডি কার্ডথেকে তার নাম জানতে পেরেছি। নিহতে গ্রামের বাড়ি খুলনা জেলার কয়রা থানার চৌখনই গ্রামের ছাত্তার হাজির সন্তান। বর্তমানে উত্তরা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.