রাজধানীর হাজারীবাগ কালু নগর বেরিবাঁধ জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা(৬৫) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের।
শুক্রবার ( ০১ আগষ্ট) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের মেয়ের জামাই এস এম আমিনুর রহমান জানান,আমার শাশুড়ি সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুর রশিদের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধী ধরে গত রাত দেড়টার দিকে আমার শাশুড়িকে চার-পাঁচজন মিলে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটিহাসপাতাল নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলেদ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান,আমার শাশুড়ির নিজ বাসা হাজারীবাগের কালু নগর বেরিবাঁধ ৫ নং এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। নিহত পাঁচ মেয়ে তিন ছেলের জননী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি
সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.