রাজধানীর বনানী থানার মহাখালী সাততলা বস্তি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ জামাল হোসেন(৪০)নামে এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত। আহত ব্যক্তি বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর সাবেক সেক্রেটারি।
শুক্রবার (০১ অগাস্ট) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে নয়টার দিকে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসক জানিয়েছে অবস্থা আশঙ্কাজনক।
আহতকে নিয়ে আসা মোঃ সজল জানান, আমার ভাই বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর সাবেক সেক্রেটারি ছিলেন।মহাখালী সাততলাবস্তির বক্ষব্যাথি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে অজ্ঞাত দুজন মুখোশ পরে সামনে থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,আমার ভাই মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়াটার থাকেন বাবার নাম মৃত মুন্নাফ আলী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক হোসেন জানান,বনানীর মহাখালী সাততলা- বস্তির বক্ষব্যাথি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবে সামনে গুলিবিদ্ধ হয়ে জামাল নামের এক চতুর্থ শ্রেণীর সাবেক সেক্রেটারি মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জরুরী বিভাগের তার চিকিৎসা চলছে,বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.