মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা মাহ্ফিল যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জুলাই, শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), আহলে বাইতে রাসূল (দ.) এবং বিশ্ব অলি শাহেন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর ফাতেহা উপলক্ষে এ মাহ্ফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল শুক্কুর সওদাগর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ এর সঞ্চালনায়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কচুখাইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইরফানুল্লাহ হাবিব আল-কাদেরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী দরবার শরীফের খতিব ও মিডিয়া আলোচক সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী (মা. জি. আ.)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া গাউছিয়া আহমদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার শাহজাদা মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আল মাইজভান্ডারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান (গ) জোনের সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দীন কালো,ও টিটন বৈদ্য।
অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কচুখাইন শাখার সহ-সভাপতি মোহাম্মদ জহির, সহ-সভাপতি মোহাম্মদ আবছার, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, অর্থ সম্পাদক মোহাম্মদ জুয়েল প্রচার সম্পাদক মোহাম্মদ মানিক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসলাম ও কাসেম, আরফার, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন ও উপদেষ্টা মোঃ শাহজান কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
শোহাদায়ে কারবালা মাহ্ফিলের সার্বিক সহযোগিতা ও সফল বাস্তবায়নে এলাকার সর্বস্তরের জনগণ এবং প্রবাসী সদস্যবৃন্দ আন্তরিক সহযোগিতা প্রদান করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.