বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকার অপহরন পূর্বক ধর্ষণ মামলার আসামি মোঃসোহেল হাওলাদার (৩০)কে হাজারীবাগ থানাধীন বেরীবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকার অপহরন পূর্বক ধর্ষণ মামলার আসামি মোঃ সোহেল হাওলাদার (৩০)’কে অদ্য ২৫ মার্চ ২০২৫ইং তারিখ রাতে হাজারীবাগ থানাধীন বেরীবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায়,
ভিকটিম ও আসামি পূর্ব পরিচিত হওয়ায় গত ২৬/১২/২০২৪ইং তারিখ ভিকটিমকে তার বাবার বাড়ি হতে স্থানীয় বারৈজ্জারহাট বাজারে খাওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে বরিশাল লঞ্চ ঘাট নিয়ে যায়। সেখান থেকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে লঞ্চে তুলে ঢাকা নিয়ে আসে। আসামি সোহেল ভিকটিমকে ঢাকার বিভিন্ন স্থানে আটকে রেখে গত ২৭/১২/২০২৪ইং হতে ০৯/০২/২০২৫ইং পর্যন্ত বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। আসামির উপর্যপুরি ধর্ষণের ফলে ভিকটিম গুরুতর অসুস্থ হলে গত ০৯/০২/২০২৫ ইং তারিখ বরিশালের কাউনিয়া থানাধীন কাগাশুড়া বাজারে রাস্তার উপর ভিকটিমকে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে মোঃ সোহেল হাওলাদার এর নাম উল্লেখ করে বরিশাল জেলার এয়ারপোর্ট থানায় (মামলা নং ০৭ তারিখ- ১০/০২/২০২৫ ইং, ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত (২০০৩/২০২০) এর ৭/৯(১) মামলা দায়ের করেন। র্যাব-২ উক্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৫/০৩/২০২৫ইং তারিখ রাতে হাজারীবাগ থানাধীন বেরীবাঁধ এলাকায় আভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.