
রাজধানীর পল্টন থানার দৈনিক বাংলার মোড়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের হামলায় এইচআর হেডসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে দৈনিকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে পল্টন থানায় মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিকিউরিটি গার্ড শাহিনুরকে। এইচ আর হেড আমির হোসেনকে ভর্তি করা হয়েছে স্কয়ার হাসপাতালে।ওই ব্যাংকের একজন কর্মকর্তা জানান, টানা ৮ কার্যদিবস আন্দোলনকারীরা অবরুদ্ধ করে রেখেছে ব্যাংকটির প্রধান কার্যালয়। তাদের আন্দোলনের কারণে সাধারণ গ্রাহকরা ব্যাংকের সুষ্ঠুভাবে কোন কার্যক্রম করতে পারছে না। আন্দোলনকারীরা অযৌক্তিকভাবে একাধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে আন্দোলনকারীরা জানান, আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.