কুমিল্লার তিতাসে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্রশিবির তিতাস উপজেলা শাখার উদ্যোগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী পরিষদ সদস্য মাজহারুল ইসলাম।
প্রধান বক্তা কুমিল্লা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান বাহলুল।
তিতাস উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ ,কুমিল্লা জেলা ইসলামী ছাত্র শিবির সেক্রেটারী মো.শাকিল আহমেদ, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি ছবির হোসেন ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোশাররফ হোসেন মুন্সি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী ছাত্ররা জাতির ভবিষ্যৎ। তাদের শুধু ভালো রেজাল্টই নয়, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.