রাজধানীর বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির গাছের সঙ্গে অজ্ঞাতপরিচয় (২৮) এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তার মৃত্যুটি রহস্যজনক।
শনিবার (১১ জুলাই) সকালে বাংলামোটর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সাইফুল ইসলামের পরিত্যক্ত বাড়ির মধ্যে গাছের ডালে সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল যাই। সেখানে ওই নারী একটি জাম্বুরা গাছের সাথে গলায় রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় পাই। পরে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।
তিনি আরও জানান, ওই এলাকায় স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই নারী ভবঘুরে প্রকৃতির। রাতের যে কোন সময় ওই জাম্বুরা গাছের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। তবেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরনে সেলোয়ার ও কামিজ ছিল।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.