রাজধানীর বাড্ডায় ট্রাফিক চেকপোস্টে থামার সংকেত পেয়ে একটি জিপ ফেলে পালিয়ে গেছেন চালক। পরে গাড়িটি তল্লাশি করে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাবিব প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
বাড্ডা জোনের ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট দেবব্রত জানান, ওই জিপ গাড়িটির গতিবেগ দেখে সন্দেহ হয়। পরে আমি গাড়িটি থামাতে চেষ্টা করলে চালক গাড়িটি নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি চেষ্টা করে। এক পর্যায়ে চালক গাড়িটি রেখে পালিয়ে যায়।
পরে আমি এবং আমার সহযোগীরা মিলে গাড়িটি ভেতরে তল্লাশি করি, তল্লাশি শেষে গাড়ি থেকে প্রায় ১০০ কেজি গাজা উদ্ধার করা হয়। এরপর সংশ্লিষ্ট থানার পুলিশকে খবর দিয়ে তাদের কাছে উদ্ধারকৃত গাঁজা ও গাড়িটি হস্তান্ত করা হয় । সার্জেন্ট দেবব্রত সাহসিকতার সাথে বড় একটি মাদকের চালান আটক করেছেন। তিনি ট্রাফিক বিভাগের একটি সুনাম অর্জন করেছেন। এই বিষয়ে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.