রাজধানীর কমলাপুর রেলস্টেশন রোডের ফুটপাত থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার।বুধবার (১৩ আগষ্ট)ভোর সাড়ে ৫ টার দিকে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ
তানভীর আহমেদ জানান,ভোরে রাস্তা দিয়ে হেঁটে কমলাপুর রেলস্টেশনে দিকে যাওয়ার সময় স্টেশন রোডে পাশে অজ্ঞতানামা এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতেদেখি।
পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তাঁর নামপরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.