চলতি সময়ের জনপ্রিয় মডেল ও মডেল-অভিনেত্রী কেয়া পায়েল। বরাবরই যিনি ফুটবলে আর্জেন্টিনার সমর্থক।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরুর পর থেকেই প্রিয় দলের সমর্থনে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে আসছেন তিনি। ইংল্যান্ডকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন কেয়া পায়েলও। একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন এই অভিনয়শিল্পী।
যেখানে তিনি আর্জেন্টিনার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড আইডিতে কেয়া পায়েল লেখেন, ‘আর্জেন্টিনা তুমি একটা বিউটি।
’ মাত্র কয়েক শব্দের এই স্ট্যাটাসটি পোস্ট করার পরপরই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
পোস্টটির নিচে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। পায়েলের ভক্তদের পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকরা মন্তব্য করে তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। অনেকেই এই অভিনেত্রীকে নীল-সাদা দলের খাঁটি সমর্থক হিসেবে স্বাগত জানিয়েছেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.