রাজধানীর তুরাগ সিরাজ মার্কেটের পাশে আকবর ভবন সবুজের বস্তি এলাকায় কবিতা রাফা (৭ মাসের) নামে এক শিশুকে আছার দিয়ে হত্যার অভিযোগ বাবার প্রতি। বাবা মোহাম্মদ কবির থানায় আটক আছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ২০০ নং ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মা লিমা আক্তার জানান,আমার স্বামী একজন ব্যাটারি চালিত অটো রিকশাচাল চালক ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে আমার স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। যেমন ঠিকমতো ভরণ-বচন করে না টাকা-পয়সা দেয় না বাজার ঠিকমতো করে না এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চোখের সামনে মেয়েকে পা ধরে মাথার উপর উঠুয়ে আছার মারে, এতে আমার বাচ্চা গুরুতর আহত হয়।
পরে আমরা বাচ্চাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন । বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরের দিকে আমার মেয়ে মারা যায়। পরে স্থানীয় লোকজন আমার স্বামী কবিরকে আটক করে পুলিশের সোপর্দ করে।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে ও স্বামীর বাড়ি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে।আমার একটা মাত্রই মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.