উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মোছাম্মৎ মাহ্ফুজা আক্তার (৪৫) নামের আরো এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা জাতীয় বার্নে ১৯জনে দাঁড়ালো।
বৃহস্পতিবার(১৪ আগস্ট)দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল। সোমবার (২১ জুলাই) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে ।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান,উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ
মাহ্ফুজা আক্তার চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে শিক্ষার্থী ও শিক্ষিকা সহ ১৯ জনের মৃত্যু হল।জাতীয় বার্নে এখন পর্যন্ত মোট রুগী ভর্তি রয়েছে ২৩ জন ও ছাড়পত্র দেওয়া হয়েছে ১৪জনকে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.