রাজধানীর ডেমরা ধার্মিক পাড়া এলাকায় ইটের ট্রাক উল্টে মোহাম্মদ রাসেল শিকদার (৩২)নামের এক শ্রমিকের মৃত্যু।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতুর ভাই আসাদুল জানান, আমার ভাই পিটিয়ে ট্রাকের শ্রমিক ছিল বিকেলের দিকে ট্রাকে ইট নিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রাক উল্টে ইটের নিচে চাপা পড়ে পরে। আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকার মোহাম্মদ সালাম শিকদারের সন্তান,বর্তমানে ডেমরা এলাকায় থাকতাম। আমরা তিন ভাই এক বোন সে ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.