ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ৮তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে রিয়া আক্তার (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শুক্রবার(৩১ জুলাই)ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
নিহত রিয়ার বাবা আব্দুল লতিফ মল্লিক জানান,আমার মেয়ে মানসিক সমস্যা ছিল,নতুন ভবনের ৮০২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভোরের দিকে সবার অজান্তে ওই ভবনের আট তলা থেকে নিচে লাফিয়ে পড়ে। পরে আমার মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পাঁচ দিন যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় ছিল। আমার মেয়ে এসএসসি পাস করার পর সিঙ্গাপুর প্রবাসী এক ছেলের সাথে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়। তার স্বামী দেশে আসছিল কিছুদিন থেকে চলে যায়। এরপর থেকেই রিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। এবং শারীরিকভাবে অন্যান্য সমস্যা ছিল। আমাদের গ্রামের বাড়ি পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামে। আমরা এক ছেলে এক মেয়ে রিয়া ছিল বড় ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।তিনি আরও জানান, আমরা তার বাবার কাছে জানতে পেরেছি নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিল, মেডিকেলের নতুন ভবনে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। ভোরের দিকে আট তলা থেকে লাফিয়ে নিচে পড়ে মারা যায ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.