রাজধানীর উত্তরার ডিএল পেট্রোল পাম্পে টাকা ছিনতাই ঘটনায় অস্ত্র-গুলি-টাকাসহ বিভিন্ন সরঞ্জামসহ জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।
রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা অতিরিক্ত কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, এ ঘটনায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে, ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অজ্ঞাতনামা ছয়-সাত জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন ওই পেট্রল পাম্পটির ম্যানেজার মো. আব্দুল করিম।
ম্যানেজার মো. আব্দুল করিম জানান, ডিএল পেট্রল পাম্পটির মালিক ইয়াছিন মোহাম্মদ বি আজিম খান ও তাসীন আক্তার হক। তাসীন আক্তার হক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই হন। তাসীন আক্তার হকের মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.