দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান দারুস সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু।
হাসপাতালে গিয়ে তিনি রোজানের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি অসুস্থ রোজানের আরোগ্য কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া প্রার্থনা করেন।
এস এ সিদ্দিক সাজু বলেন, “রোজান যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেজন্য আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করছি। এই কঠিন সময়ে পরিবারকে ধৈর্য ও মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানাই।”
এ সময় তিনি সাজ্জাদুল মিরাজ ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হাসপাতালে উপস্থিত ছিলেন এস এ সিদ্দিক সাজুর সমর্থকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা। তারা সবাই অসুস্থ রোজানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.