গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে ভিভিআইপি ১নং কেবিনে শিফট করা হয়েছে ।
সোমবার(০১ সেপ্টেম্বর)দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান জানান,গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া যেতে পারে।
তিনি আরো জানান, তবে শরীরের বিভিন্ন ক্ষতস্থান পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।নাকের ভাঙা অংশ স্বাভাবিক অবস্থানে থাকায় চিকিৎসার পর সেটি আগের মতোই হয়ে যাবে চিকিৎসকদে পরামর্শে স্বাভাবিক খাবারও গ্রহণ করতে পারছেন নুর।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.