রাজধানীর মিরপুর কাফরুলের বাগানবাড়ি বস্তি এলাকায় বাসের ধাক্কায় আম্বিয়া বেগম (৫৫)নামের এক নারীর ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু অবস্থায় হয়েছে।
সোমবার(১৭ আগস্ট)সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে সার্জারি বিভাগের ২০৩ নম্বর ওয়ার্ডের ভর্তি দেওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আকাশ জানান,আমার মা একজন গৃহিণী গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে মিরপুর-১৪ বাগানবাড়ি বস্তি এলাকায় দ্রুতগামী কাকলি পরিবহন বাসে ধাক্কায় আমার মা গুরুতর আহত হন । পরে মাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আমার মা মারা যান।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানায়, বর্তমানে মিরপুর -১৪ বাগানবাড়ী বস্তি এলাকার আবুল হাসানের স্ত্রী।আমি বাবা মায়ের একমাত্র সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে। ছেলে-০১৮৩৫-৯৪২৭০৮
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.