নুরুল হক নূরের মাথায় আঘাতের কারণে শর্ট মেমোরি লস হয়নি ঢামেক পরিচালক। সোমবার(০৮ সেপ্টেম্বর)দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তার নিজ রুমে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃআসাদুজ্জামান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাকে হাড় ভাঙায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। চোখের সমস্যাজনিত জমাট রক্তও কেটে গেছে।মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি।এ ধরনের ইঞ্জুরি কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই বলে জানান তিনি।
তিনি আরো জানান, নূরের জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর তা রিপোর্ট এলে জানা যাবে,জ্বর না থাকলে নুর এখন শারীরিক দিক বিবেচনায় বাসায় ফিরতে পারবেন। নুরের পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে বলে জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.