কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি কুপিয়ে মো: আল- আমিন সৈকত (৪০) নামের এক সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার (২৩) আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এই ঘটনাটি ঘটে।
নিহতের শ্যালক মোহাম্মদ বাকিবিল্লাহ জানান,দিবাগত রাত ১২ টার দিকে ভৈরবের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে ছিলেন আল আমিন। পরে অজ্ঞাত ৪/৫ জনের দুর্বৃত্তকারী হঠাৎ তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেলেে জরুরী বিভাগে নিলে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত আল আমিনের গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত জসীমউদ্দীনের ছেলে। আল-আমিন কিশোরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.