রাজধানীর রেলওয়ে থানা শেওড়া রেলগেট কিমি ৩০৮/১ ও ২ এর মধ্যবর্তী এলাকায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) নামের এক নারীর মৃত্যু।
বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর)বিকালে মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আলী জানান,আমরা খবর পেয়ে গত রাতে সাওরা রেলগেট সংলগ্ন কিমি ৩০৮/১ ও ২ এর মধ্যবর্তী এলাকায় ট্রেনের রাস্তার উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ আজ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ওই এলাকার স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত নারী শেওড়া রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনরাস্তা দিয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলায় তার মৃত্যু হয়। আমরা নিয়তের নাম পরিচয় এখনো জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিন কে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। নিহতের পরনে ছিল গোলাপি রঙের কামিজ ও খয়েরি রঙের পাজামা নীল ও আকাশী ওড়না।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.