৫৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। জীবনের নতুন অধ্যায়ের এই খবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন হুমায়রা। তবে ছবিগুলোতে তার স্বামীর মুখ দেখা যায়নি। ছবি শেয়ার করার পাশাপাশি জীবনের নতুন পথচলা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন তিনি।
পোস্টে হুমায়রা লিখেছেন, কখনো কখনো আমরা নিজেদের জন্য একরকম পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রাখেন।
তিনি আরও জানান, সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর তার গভীর বিশ্বাস রয়েছে। তার ভাষায়, সৃষ্টিকর্তা যখন কোনো কিছু ঘটানোর নির্দেশ দেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ হয়ে যায়।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর হুমায়রাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার ভক্ত ও সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা বানু। দীর্ঘ অভিনয়জীবনে তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা অর্জন করেছেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.