রিপন হত্যা মামলায় ময়নুল ইসলামসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর কয়েকজন আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ। তবে ময়নুল ইসলাম ও আলী আকবর রাজনকে ঘিরে পরবর্তী সময়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এদিকে পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে মামলার বাদী ছাবলু মিয়া প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন। তার অভিযোগ, মামলা করার পর তদন্ত কর্মকর্তা কিংবা থানার ওসি তাকে প্রতিবেদন দাখিলের বিষয়ে অবহিত করেননি।
অন্যদিকে বাসচালক দেলওয়ার হোসেন হত্যা মামলাতেও পরবর্তী সময়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। ওই মামলার বাদী ও নিহতের বাবা আজির উদ্দিন আদালতে হলফনামা দিয়ে মামলায় ভুল ব্যক্তিদের আসামি করার কথা জানান। পরে নিহত দেলওয়ারের স্ত্রী রাজিয়া আক্তার আদালতে পৃথক একটি দরখাস্ত দাখিল করেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.