সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার পাঁচ আসামি ও পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকার মৃত মোশাহিদ আলীর ছেলে কবিরুল হাসান আঙ্গুর (৫২) ও আলী রাজ (৩৪), একই এলাকার মৃত আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল মোতালেব (২০), আনোয়ার মিয়ার ছেলে শিবলু মিয়া (১৯), জাতুয়া এলাকার মনছব আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৬), চরেরবন্দ এলাকার মৃত আমির হোসেনের ছেলে জামিরুল হক (২৫) এবং মুক্তারপুর এলাকার মৃত ছমির আলীর ছেলে আকবর আলী (২৫)।
পুলিশ জানায়, কবিরুল হাসান আঙ্গুর ও আলী রাজ ছাতক থানার মামলা নং-৩৮(৮)/২০২৬, আব্দুল মোতালেব ও শিবলু মিয়া মামলা নং-৩৭(৮)/২০২৬ এবং জয়নাল আবেদীন মামলা নং-১৬(৮)/২০২৬-এর আসামি। এছাড়া জামিরুল হক জিআর-৫২/২৬ (ছাতক) এবং আকবর আলী জিআর-২৮২/২৩ (ছাতক) মামলার পরোয়ানাভুক্ত আসামি।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.