টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে ক্রিস্টাল মেথ (আইস) এর দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার রাত ১ টা হতে ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দুইটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের বোট দুইটি বিচিং করে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত বোট দুইটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদসহ দুইটি বোট জব্দ করা হয়। উক্ত মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী ও অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে, কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গত ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক আরও একটি বিশেষ অভিযানে সন্দেহভাজন একজন ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
জব্দকৃত সকল আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বাক্ষরিত/- সাব্বির আলম সুজন
SABBIR ALAM SUZAN
লেঃ কমান্ডার বিএন
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.