রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ মোঃ মিন্টু (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এসব তথ্য জানায়।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রমনা থানা এলাকায় তাদের একটি অভিযানিক দল এই সফল অভিযান চালায়। অভিযানকালে মাদক কারবারি মিন্টুকে গ্রেফতারের পাশাপাশি তার হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.