বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কক্সবাজার ট্যুরে যাওয়ার পথে কুমিল্লা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় সেন্টমার্টিন পরিবহন নামের একটি বাস উল্টে ২১ শিক্ষার্থী আহত।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন, আরিফ (২৫), ইমন (২৪),হুসাইন (২৫),শফিক (২৫)মিরাজ (২৫), রুবাইয়েল (২৫), মারিহা (২৫),সাজিয়া (২৩) মুকাদ্দিসা জাহান ঐশী ( ২২), ফেরদৌস ( ২৩) রাজশ্রী (২৩),মেলা (২৩)ইসমাইল (২৩), সামচাদ (২৩), কানিজ ফাতেমা (২৩), জাওয়াদ (২৩),মোছ তামান্না (২৩), মুন্নি (২৩)তানহা ( ২৩), পৌসি( ২৩), ও মাওয়া ( ২৩)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান জানান, কুমিল্লার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিটাগাং রোডে এলাকা থেকে সেন্টমার্টিন পরিবহন নামের একটি বাস উল্টে ২১ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে এসেছে। চিকিৎসক জানিয়েছে সবাই সংক্রামুক্ত দুজন একটু চোর বেশি পেয়েছে তাদেরকে ওটি চলছে সবাই সংকামক্ত। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.