রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধের ঘটনায় জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মুহাম্মদ তুহিন হোসেন (৩৮)নামের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১.৩০ মিনিটে এই ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, মোঃ তুহিন হোসেন জাতীয় বার্নে আজ দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় দারুন মৃত্যু হয় তার শরীরে ৪৭ শতাংশ দগ্ধ ছিল,এই ঘটনায় তুহিনের স্ত্রী ইবা আক্তারের ১৫ শতাংশ ও তাদের দুই সন্তান তানভীর ৪০শতাংশ ও তাওহীদ এর শরীরে ৮ শতাংশ দগ্ধ রয়েছে তারা ভর্তি রয়েছে তানভীর এর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.