রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরে এই প্রথমবারের মতো সৌদি আরবের সাথে সমন্বয় করে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়েছে।স্থানীয় ১৯টি মুসলিম পরিবার এই অনন্য উদ্যোগে অংশ নেন, যা এলাকায় ব্যাপক আলোচনা ও প্রশংসা সৃষ্টি করেছে।
রবিবার(৩০ মার্চ)সকাল ৮টা ৩০ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।ইমাম রহিম গাজীর নেতৃত্বে অনুষ্ঠিত এই নামাজে ১৯ জন মুসল্লি অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন মহিলা ছিলেন।নামাজ শেষে উপস্থিত সবাই একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সৌদি আরবে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ পালনের রীতি রয়েছে।এবার কৃষ্ণপুরের মুসলিম সম্প্রদায় সেই নীতিকে অনুসরণ করে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেন।এ বিষয়ে ইমাম রহিম গাজী বলেন,আমরা চাঁদ দেখার ভিত্তিতে সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করেছি।এটি আমাদের এলাকার জন্য একটি নতুন অভিজ্ঞতা,এবং সবাই এতে খুব খুশি।
স্থানীয় বাসিন্দারা বলেন,সৌদিতে আমাদের অনেক আত্মীয় থাকেন।তাদের সাথে একই দিনে ঈদ পালন করতে পেরে আমরা খুশি।আগামীতেও আমরা সৌদি আরবের সাথে মিল রেখে একসাথে ঈদ উদযাপন করতে আগ্রহী।
বাংলাদেশের বেশিরভাগ এলাকায় সোমবার(৩১ মার্চ)ঈদুল ফিতর পালিত হলেও রাজশাহীর পুঠিয়ার কৃষ্ণপুরের এই উদ্যোগ দেশব্যাপী আলাদা পরিচয় পেয়েছে।ধর্মীয় ঐক্য ও আন্তর্জাতিক সম্প্রীতির বার্তা দিয়েছে এই ঈদ উদযাপন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.