কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া বরনতত মসজিদের সামনের ব্রিজটি অতিরিক্ত উঁচু হওয়ায় ফরকেরহাটগামী প্রধান সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো মেরামত না করায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও বিপজ্জনক ঢাল। এর ফলে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, চরম ঝুঁকির মুখে পড়ছেন চালক ও পথচারীরা।
ভীতি আর দুর্ভোগ নিয়ে চলাচল করা স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ যোগাযোগের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের এ চরম দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে কি না—এখন সেটাই দেখার বিষয়।
এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রকৌশলী এজহারুল ইসলাম বলেন, “রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.