ঢাকার আশুলিয়ার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে দগ্ধেরদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং আর্থিক সহায়তা প্রদান করতে ঢাকা মেডিকেল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে আসেন সরকারের দুই মন্ত্রী।
সোমবার (২১ সেপ্টেম্বর)বিকেল পৌনে ৫টার দিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ঢাকা মেডিকেল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে উপস্থিত হন।
ঢাকা মেডিকেল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)তে নুর ইসলাম নামের দগ্ধ রোগীর সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন তাদের সুস্থতা কামনা করেন মন্ত্রী।পাশাপাশি তাৎক্ষণিক ভাবে নুর ইসলাম ও নিহত নজরুল ইসলামে পরিবারের হাতে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শন শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই মন্ত্রী ঢাকা মেডিকেল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ত্যাগ করেন। ওই সময় উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা.মোহাম্মদ আশরাফুল ইসলাম ঊর্ধ্বতন চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.