জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা ব্যাংক একাউন্ট ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আলমগীর দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউশনসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাদের নামে থাকা ব্যাংক একাউন্ট ফ্রিজ করার আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগে আবু হেনা রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম ও অন্যান্যদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
তাদের ব্যাংক একাউন্টে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য রয়েছে। বিভিন্ন মাধ্যমে তারা তা হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন।
অনুসন্ধান কার্যক্রম চলমান থাকবস্থায় অস্থাবর সম্পদ (অর্থ) হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে সার্বিক উদ্দেশ্য ব্যাহত হবে।
এমতাবস্থায়, অভিযোগ সংশ্লিষ্টদের ব্যাংক একাউন্টগুলো ফ্রিজ করা আবশ্যক।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.