মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চসিমুউদ্দিন এলাকার একটি বাড়ির পাশের পুকুড়ে পানিতে ডুবে তানিশা (০৮) ও রায়হান (০৮) নামের যমজ দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেরটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতে খালা মোছাঃকামরুন নাহার জানান,আমার ভাগ্নে-ভাগ্নির বাবা শরিফ কুয়েত প্রবাসী আমার বোন ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে গতকাল আমাদের বাড়িতে বেড়াতে আছে।
আজ দুপুর দিকে আমাদের পাশের বাড়ি একটি পুকুরে তারা দুইজন খেলতে যায়,খেলতে খেলতে হঠাৎ একজন পানিতে পড়ে যায় পরে আরেকজন তাকে বাঁচাতে গিয়ে দুইজনে পানিতে ডুবে যায়।পরে আশেপাশের লোকজন দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে দুইজনে পানি থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে২জনকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমার বোনের বাড়ি ডেমরার
ঠুনঠুরলিয়া চেয়ারম্যান বাড়ি এলাকার শরিফের ছেলে মেয়ে। তিনি কুয়েত প্রবাসী। তাদের ঘরে আর একটি কন্যা সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ন
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.