রাজধানীর মোহাম্মদপুরের ডি ব্লকের নূরজাহান রোডের একটি একতলা বাড়ি থেকে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি মোহাম্মদপুর থ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি থেকে আব্দুল কাইয়ুমের মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, আব্দুল কাইয়ুম ওই বাড়িতে একাই বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। তার সন্তানরা নিয়মিত তার খোঁজখবর নিতেন না। কয়েক দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নতিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো ব্যবস্থা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.