মিরপুরের রাড্ডা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্যন্টনমেন্ট এলাকায় একটি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় জড়িতরা কেউই ছাড় পাবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন সন্ত্রাসী কর্মে জড়িতদের কোন দলীয় পরচয় বিবেচ্য নয়, তদন্ত জড়িত প্রমান মিললেই বিচারের মুখোমুখি করা হবে। দু'য়েকটি বিচ্ছিন্ন ঘটনায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয় বলেও মন্তব্য করন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে পূজা উদযাপন কমিটির বৈঠক শেষে ব্রিফিং তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে ৩৩, ৮৫১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, থাকবে নজরদারিও। ঢাকা মহানগরে পূজা হবে ২,৫৯টি মন্ডপে।#
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.