রাজধানীর বাড্ডার উত্তর বাড্ডা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে মোঃ টিপু মৃধা (৪৫) নামের এক টাইলস মিস্ত্রির লাখ টাকা খোয়া
শনিবার(২৭ সেপ্টেম্বর)বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তার স্ত্রী আখি আক্তার জানান, আমার স্বামী পেশায় একজন টাইলস মিস্ত্রি ও পাশাপাশি ঠিকাদারি কাজ করেন। নারায়ণগঞ্জ থেকে সকালে তার বোনের বাসা উত্তর বাড্ডা তার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে বাসায় ফেরার পথে রাস্তায় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে তার কাছে থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।পরে পথচারীরা আমার স্বামীকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার স্বামীকে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টেপু পাড়া গ্রামের ফারুক মৃধার ছেলে। বর্তমানে,আমাদের বাসা নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় ভাড়া বাসায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,আমরা জানতে পারি উত্তর বাড্ডা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একটা টাইলস মিস্ত্রি এক লক্ষ টাকা খুইয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের ৬০২নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.