রাজধানীর মতিঝিল থানার আরামবাগ স্কুল মিয়াজান গলি এলাকার একটি বাসার ছয় তলার ছাদ থেকে পড়ে মোঃ রিপন(২৫)নামে এক পাঠাও চালকের মৃত্যু।
মঙ্গলবার(০১ এপ্রিল)বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের আপন ভাই আব্দুর রহমান জানান, আমার ভাই পেশায় পাঠাও চালক আজ আমার ভাই মতিঝিলের আরামবাগ স্কুলের পাশে নিয়াজান গলির১৪৭/৫ নম্বর বাসার আমার ফুফাতো ভাই মাহবুবের বাসায় যায় পরে ওই বাসার ৬তালার ছাদ থেকে হঠাৎ পড়ে যায়। এতে গুরুতর আহত হলে আমার ফুফাতো ভাই সহ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের বাসালালবাগ শেখ সাহেব বাজারের ১৩১ নম্বর বাসার মৃত হোসেনের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.