রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে গিয়ে আগুন নির্বাপন করে।
শুক্রবার সন্ধ্যা ৫ টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের খবর আসে বলে জানিয়েছেন ডিউটি অফিসার রাসেদ বিন খালিদ।
তিনি জানান, ফায়ার সার্ভিসে খবর আসার ১০ মিনিটের মাথায় ৫ টা ৫৮ মিনিটে বারিধারা থেকে দুটি ইউনিট ছুটে যায়। পরে তারা ৬ টা ২০ মিনিটে আগুন নির্বাপন করতে সম্ভব হয়।
তিনি আরও জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে যান। তবে কি কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি। কেউ হতাহত নেই। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা তদন্তের পর রিপোর্ট আসলে জানা যাবে।
ভাটারা থানা সুত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
এদিকে রাজধানীর খিলগাঁও আনসার ও ভিডিপি সদর দফতরের সামনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.