দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা। গ্রামীণ ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি ও লোকজ সংস্কৃতির ধারক এ মেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী এ মেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মনোজ কুমার রায়, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মশিউর রহমানসহ মেলা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শত বছরের ঐতিহ্য বহনকারী ঢেমঢেমিয়া কালীর মেলা শুধু একটি মেলা নয়, এটি এ অঞ্চলের মানুষের ইতিহাস,
দেশের বিভিন্ন স্থান থেকে পশু ব্যবসায়ী, পশু বিক্রেতারা আসেন সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক মিলনমেলা। প্রতিবছর এ মেলাকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষের সমাগম ঘটে। মেলায় বসে নানা ধরনের দোকানপাট, লোকজ সামগ্রীর পসরা এবং গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ মেলা স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্যও তৈরি করে আনন্দ ও মিলনমেলার পরিবেশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ ঐতিহ্য ধরে রাখতে মেলাটির গুরুত্ব অপরিসীম।
স্থানীয়দের প্রত্যাশা, ঐতিহ্য ও সম্প্রীতির এই মেলা আগামী দিনেও তার স্বকীয়তা ধরে রেখে নতুন প্রজন্মের কাছে বাঙালির লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের পরিচয় বহন করবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.