কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের ভুবনঘরে চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আহমেদ শরীফের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতেই এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আহমেদ শরীফ। এ সময় তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ, স্থানীয় সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পান।
নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে এমন মতবিনিময় সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.